সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৬
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জামায়াতের ১৪ নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৩৪ ও কলারোয়ায় ১২ জন রয়েছেন। এ ছাড়া শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা, তালা ও পাটকেলঘাটা থানায় দুই থেকে চারজন করে আসামি রয়েছেন। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে মামলা রয়েছে।
আজ গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা