Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আবু হোসাইন সুমন, মোংলা
১১:২৩, ২৬ জুলাই ২০১৬
আবু হোসাইন সুমন, মোংলা
১১:২৩, ২৬ জুলাই ২০১৬
আপডেট: ১১:২৩, ২৬ জুলাই ২০১৬
আরও খবর
দেশে ৫০০ ভাষা ল্যাব ও ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা
সকালের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
অনলাইনে প্রেম, চীন থেকে এসে বিয়ে না করেই ফিরলেন যুবক
দেশে ফের ভূমিকম্প অনুভূত
আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের মচ্ছব

আবু হোসাইন সুমন, মোংলা
১১:২৩, ২৬ জুলাই ২০১৬
আবু হোসাইন সুমন, মোংলা
১১:২৩, ২৬ জুলাই ২০১৬
আপডেট: ১১:২৩, ২৬ জুলাই ২০১৬

সুন্দরবনের খালগুলোতে অবাধে চলছে মাছ শিকারের মচ্ছব। কয়েকজন অসাধু বন কর্মকর্তার যোগসাজশে জেলেরা সেখানে গিয়ে মাছ ধরায় মাছের প্রজনন কেন্দ্র ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ উঠেছে, জোংড়া ও মরা পশুর ক্যাম্পের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলেদের কাছ থেকে মাসিক হারে মোটা অঙ্কের টাকা নিয়ে বনের নিষেধাজ্ঞা জারি করা খালে মাছ ধরার সুযোগ করে দিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরবনের অভয়ারণ্যের মধ্যে থাকা ১৮টি খালে মাছ শিকারসহ সব ধরনের বনজ ও জলজ সম্পদ আহরণে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তা জেলেদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে  নিষেধাজ্ঞা জারি থাকা খালগুলোতে তাঁদের মাছ শিকারের সুযোগ করে দিচ্ছেন। বনের নিষিদ্ধ ঝাপসি খালে চিলার সাবেক ইউপি মেম্বার জামালের ছয়টি ঘাট রয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের টাকা দিয়ে ম্যানেজ করে এবং বিভিন্ন দস্যু বাহিনীর প্রভাব খাটিয়ে চলতি মৌসুমে জামাল এসব ঘাট নিজের দখলে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে ও এক মহাজন জানান, মরা পশুর খালে আউয়াল, জিয়ার, জোংড়া খালে কামরুল, শাহাদাৎ ও নশের এবং আন্ধারিয়া খালের মাছ শিকার করে আসছে সিন্দুরতলার সামাদ। আন্ধারিয়া খালে জোংড়ার ওসির তত্ত্বাবধানে মাছ ধরেন সামাদ। সামাদ ওই খালে অবৈধভাবে মাছ ধরে যে টাকা পান, তার অর্ধেক তিনি নেন আর বাকি টাকা জোংড়ার ওসিকে দেন বলে অভিযোগ তাঁদের।

এ ছাড়া অন্য জেলেরাও জোংড়া ও মরা পশুর ক্যাম্পের ওসির সঙ্গে মাসিক চুক্তিতে মাছ ধরে থাকেন। তবে জোংড়ার ওসি অতি অর্থের লোভে এখন শুধু তাঁর লোকজন দিয়েই, বিশেষ করে সামাদকে দিয়ে মাছ শিকার করাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় রাজনীতিক ও জনপ্রতিনিধিদেরও।

এ ছাড়া জোংড়ার ওসি মোবারক চিলার জয়মণি এলাকার সাবেক ইউপি মেম্বার ইউনুসের মেয়েজামাই হওয়ায় স্থানীয়ভাবে একটু বেশি দাপট খাটিয়ে চলছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, তাঁর বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ সঠিক নয়। এর আগে সুন্দরবনের অভ্যন্তরের খালে অবৈধ জাল-নৌকা থাকলেও এখন তা নেই বলে দাবি তাঁর। তিনি বলেন, ‘যখন কারো স্বার্থে বেঘাত ঘটে, তখন তাঁরা এভাবে মিথ্যা অভিযোগ ছড়িয়ে থাকেন।’

খালে মাছ শিকারের বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ‘আমি রোববার সারা দিন ওই এলাকায় ছিলাম। এ বিষয়ে আমরা খুবই কঠোর অবস্থানে রয়েছি, আমাদের চোখ ফাঁকি দিয়ে কেউই নিষেধাজ্ঞা জারি করা খালে মাছ শিকার ও অবৈধ কোনো কাজ করতে পারবে না। কেউ যদি এসব করার চেষ্টা করে, তাহলে তাদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

সর্বাধিক পঠিত
  1. প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, গড়ে তোলা হবে ‘প্রবাসী সিটি’
  2. নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  4. হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
  5. সকালের মধ্যে দেশের ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  6. ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x