Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:৪২, ২১ জুলাই ২০১৬
আপডেট: ২২:২৫, ২১ জুলাই ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:৪২, ২১ জুলাই ২০১৬
আপডেট: ২২:২৫, ২১ জুলাই ২০১৬
আরও খবর
আদালত এড়াতে শিবিরনেতার অসুস্থতার দাবি
খালেদা জিয়াকে ঈদে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ কারাগারে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে আরও ১৮৩১ মামলা
চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

স্বামীকে চোরাকারবারি সাজিয়ে গুলি করার অভিযোগ গৃহবধূর

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:৪২, ২১ জুলাই ২০১৬
আপডেট: ২২:২৫, ২১ জুলাই ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:৪২, ২১ জুলাই ২০১৬
আপডেট: ২২:২৫, ২১ জুলাই ২০১৬
সংবাদ সম্মেলনে আহত রমজান আলীর পরিবারের সদস্যরা। ছবি : এনটিভি

নির্দোষ স্বামীকে অস্ত্র চোরাচালানি সাজিয়ে পুলিশ পায়ে গুলি করেছে বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ।

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কথিত ‘বন্দুকযুদ্ধে’ আহত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও যুবলীগ নেতা রমজান আলীর স্ত্রী বুলবুলি খাতুন।

বুলবুলির অভিযোগ, এ ষড়যন্ত্রের পেছনে যারা তারাই অস্ত্রের ব্যবসা করে। এখন তাঁর স্বামীর পায়ে পচন ধরেছে। যথাযথ চিকিৎসা না পেলে তাঁর পা কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুই শিশু সন্তান রাব্বি ও রাখি, দেবরের স্ত্রী সুফিয়া খাতুনকে সঙ্গে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বুলবুলি আরো বলেন, তাঁর স্বামীর নামে কখনো কোথাও অপরাধের মামলা ছিল না, নেইও। দিনভর ভ্যান চালিয়ে গত ১৩ জুলাই রাতে বাড়ি ফেরার পর কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে কলারোয়া থানা পুলিশ তাঁর পায়ে গুলি করে।

বুলবুলি খাতুন বলেন, স্বামী রমজান আলী একজন দিনমজুর। অন্যের জমি ইজারা নিয়ে চাষাবাদ ও মাছের চাষ করতেন তিনি। ২০১৫ সালে মাছ চাষ করতে রায়পুর গ্রামের শফিকুলের ফিডের দোকান থেকে মাছের খাদ্য কিনে ৩০ হাজার টাকা ঋণ নেন। এ টাকা পরিশোধ করতে না পারায় শফিকুল তাকে নানাভাবে গালাগাল করতেন এবং পুলিশ দিয়ে শায়েস্তা করার হুমকি দিতেন। 

গৃহবধূ বলেন, রমজান আলী বেসরকারি সংস্থা সুশীলনের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা ঋণ নেন। এ টাকা নিয়ে বাড়ি আসার পথে পাওনাদার শফিকুল ও তাঁর সহযোগী একড়া গ্রামের শহিদুল, রায়পুরের শাহেদ হোসেন রাশেদ ও তাজউদ্দিন কেড়ে নিয়ে অবশিষ্ট টাকার জন্য তাকে ঘরে আটকে রাখেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাজ্জাদ হোসেন টাকা পরে পরিশোধের কথা বলে তাঁকে মুক্ত করে দেন।

বুলবুলি আরো জানান, এই টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন রমজান। এরপর ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প ’ থেকে আরো ২৫ হাজার টাকা ঋণ নিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান কেনেন তিনি। এ ভ্যান চালিয়ে তিনি সংসার নির্বাহ করেন বলে জানান বুলবুলি। 

রমজান একজন নিরপরাধ ব্যক্তি এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি উল্লেখ করে বুলবুলি বলেন, গত ১৩ জুলাই রাত ১০টার দিকে শাহেদ হোসেন রাশেদ, শফিকুল ইসলাম , শহিদুল ইসলাম ও তাজউদ্দিনকে পুলিশ একটি রিভলবারসহ আটক  করে। পরে ঘরচালা গ্রামের কবির হোসেন ও শাহিন হোসেনকেও একই কারণে আটক করে। তাঁদের দিয়ে তাঁর স্বামীকে মোবাইল ফোনে কল করে যাত্রী আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু লাল তাঁকে আটক করেন। মধ্যরাতে তাঁকে কলারোয়া উপজেলার জালালাবাদ  ইউনিয়নের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যান তাঁরা। এ সময় তাঁকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পায়ের মাংসপেশিতে কাঁচের টুকরো রেখে গুলি করা হয়। কবির হোসেন ও শাহিনকে এ ঘটনার সাক্ষী বানিয়ে তাঁদের ছেড়ে দেন এসআই পিন্টু লাল। 

স্বামী রমজানকে প্রথমে সাতক্ষীরা হাসপাতাল ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বুলবুলি বলেন, ‘তাঁর পায়ে এখন পচন ধরেছে। কেউ ওষুধপথ্য দিচ্ছে না। ধার-দেনা করে সাত হাজার টাকা দিয়েছি অপারেশনের জন্য।’

লিখিত বক্তব্যে বুলবুলি বলেন, একড়া গ্রামের শহিদুল অস্ত্র চোরাচালান মামলায় জেল খেটে জামিনে বাড়ি এসেছেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন মামলা আছে। তাঁর বাড়িতে নিত্য উঠাবসা কলারোয়া থানার এসআই পিন্টু লালের। সেখানে খাওয়া-দাওয়াও করেন। এ সুযোগে পুলিশকে ম্যানেজ করে ভুল তথ্য দিয়ে শহিদুল তাঁর সহযোগী শফিকুল, শাহেদ হোসেন রাশেদ ও তাজউদ্দিন তাঁর স্বামী রহমানকে আটক করান বলে জানান তিনি। রমজানের বিরুদ্ধে কোথাও কোনো মামলা তো দূরে থাক, সাধারণ ডায়েরিও (জিডি) নেই বলে জানান তিনি।

এ বিষয়ে এসআই পিন্টু লাল সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। 

বুলবুলি বলেন, ‘খুলনায় স্বামীর সঙ্গে দেখা করতে গেলে পুলিশ খালি টাকা চায়। না দিলে আবারও গুলি করার ভয় দেখায়’। যথাযথ তদন্ত করে দায়ী  পুলিশ সদস্য ও অন্যদের শাস্তি দাবি এবং রমজানের চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি।

সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x