ইয়েমেন থেকে দেশে ফিরেছে আরো পাঁচ বাংলাদেশি
ইয়েমেনের রাজধানী সানা থেকে দেশে ফিরেছে আরো পাঁচ বাংলাদেশি। যুদ্ধকবলিত এই দেশটি থেকে উদ্ধারকৃত এই পাঁচ বাংলাদেশি নাগরিক জেট এয়ারওয়েজের একটি বিমানে আজ বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব গৌতম কুমার দে আজ দুপুরে বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রত্যাগতদের বিমান ভাড়া দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইয়েমেনে এক হাজার ৫০০ থেকে তিন হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করে বলে এর আগে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনলাইন ডেস্ক