Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাকের হোসেন
১০:৪৩, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৫ এপ্রিল ২০১৫
জাকের হোসেন
১০:৪৩, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৫ এপ্রিল ২০১৫
আরও খবর
সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডের রায়ে ‘সুবিচার ব্যাহত’ হয়েছে, দাবি ছেলে হুম্মামের
এভাবেই আজ ফিরে আসতে পারতেন দেলাওয়ার হোসাইন সাঈদী : সারজিস আলম
ব্যারিস্টার ফখরুলের জামিন স্থগিত
সালাউদ্দিন কাদেরের স্ত্রী-ছেলেসহ সাতজনের রায় ১৪ আগস্ট
পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

সাকা-মুজাহিদের আপিল শুনানি ২৮ এপ্রিল

জাকের হোসেন
১০:৪৩, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৫ এপ্রিল ২০১৫
জাকের হোসেন
১০:৪৩, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৫ এপ্রিল ২০১৫
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। ফাইল ছবি

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ২৮ এপ্রিল। আজ বুধবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

এর আগে আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেন, ‘আগামী ২০ মে বার কাউন্সিলের নির্বাচন। আমি নিজেই নির্বাচনের প্রার্থী হতে পারি। এ জন্য মামলার শুনানিতে সময় দেওয়া কঠিন হয়ে যাবে। তাই ২০ মের পর শুনানির জন্য দিন ধার্য করা হোক।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সময়ক্ষেপণ করে বিচার বিলম্বিত করা হচ্ছে। দ্রুত এ বিচার নিষ্পত্তি করতে নির্দেশনা রয়েছে। তাই সময় না দিয়ে বিচার শুরু করার আবেদন করছি।’ এ পর্যায়ে আদালত ২৮ এপ্রিল দিন নির্ধারণ করেন।

আসামিপক্ষের আরেক আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এনটিভি অনলাইনকে বলেন, ‘মামলা দুটি কার্যতালিকায় এসেছিল। আমরা সময় আবেদন করেছি। আদালত ২৮ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন।’

২০১৩ সালের ১ অক্টোবর মানবতারিবোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ সময় সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনা ২৩ অভিযোগের মধ্যে ১৭টি সন্দেহাতীতভাবে প্রমাণের দাবি করে রাষ্ট্রপক্ষ। এসব অভিযোগ থেকে খালাস চেয়ে টাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৯ অক্টোবর আপিল করেন সাকা চৌধুরী। হরতালের আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন বিএনপির এই নেতা। এর পর ১৯ ডিসেম্বর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, মহান মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে ওই বছরের ১১ আগস্ট আপিল করেন মুজাহিদ।

সালাউদ্দিন কাদের চৌধুরী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ
সর্বাধিক পঠিত
  1. চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  2. দাম বাড়ায় আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
  3. সব ইস্যুতে আলোচনার মাধ্যমে জাতিকে সমাধান দেব : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
  5. চট্টগ্রাম বিমানবন্দরের ৬ ফ্লাইট বাতিল
  6. নারীদের দূরে ঠেলে রাখতে চায় একটি গোষ্ঠী : মির্জা ফখরুল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x