ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু প্রমানিক (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের কলাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজু সদরপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর প্রামানিকের ছেলে।
সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল হোসেন জানান, আজ বিকেলে কলাডাঙ্গি গ্রামে রাজু একটি ভবনের নির্মাণকাজ করছিলেন। অসতর্কতার কারণে ভবনটির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে পড়লে ঘটনাস্থালেই তাঁর মৃত্যু হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর