অবরোধ কর্মসূচির অবসান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেছেন, ‘দেশে এখন আর কোনো অবরোধ নেই।’
আজ সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জমিরউদ্দিন সরকার। বিএনপির চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, সিটি করপোরেশন নির্বাচনে সকল নেতাকর্মীকে মাঠে থাকার জন্য নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।
গত ৫ জানুয়ারি থেকে একটানা অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। অবরোধের মাঝে হরতাল কর্মসূচিও ছিল। তবে হরতালে বিরতি দিলেও অবরোধ কর্মসূচিতে কোনো বিরতি দেয়নি ২০ দল।

অনলাইন ডেস্ক