সাতক্ষীরায় ‘ফেনসিডিলসহ’ আটক ১
সাতক্ষীরায় ‘ফেনসিডিলসহ’ এক ব্যক্তিকে আটক করে বিজিবি। ছবি : এনটিভি
ভারত থেকে ফেনসিডিল পাচারের অভিযোগে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে শহিদুলকে সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাঘাডাঙ্গা থেকে আটক করা হয়।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের গণসংযোগ কর্মকর্তা হাবিবুল্লাহ আল বাকি জানান, আটক শহিদুল ইসলাম সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা। ভারত থেকে ফেনসিডিল নিয়ে শহিদুল বাংলাদেশে আসেন। এ সময় বিজিবির কাকডাঙ্গা বিওপির সদস্যরা তাঁকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেন।
শহিদুলকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন হাবিবুল্লাহ আল বাকি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা