এরশাদ, রওশনের সাথে খালেদা জিয়াকেও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আজ রোববার প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলম শুভেচ্ছা কার্ড বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে দেন।
বার্তা সংস্থা বাসস জানায়, বিকেল ৫টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তাঁর নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দীন এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
বিকেল ৩টা ৫০ মিনিটে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম এবং বিকেল ৩টা ৫৫ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের একান্ত সচিব সাইদুল আলমের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড তুলে দেন খুরশীদ আলম।

অনলাইন ডেস্ক