ইটভাটার নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা
কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় আবুল বাশার নামে ইটভাটার নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছবি : এনটিভি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ইটভাটার এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
আজ শনিবার ভোররাতে উপজেলার সামবকসী এলাকার ইসলামিয়া ইট ভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল বাশার (৪০)। তিনি সামবকসী এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নিহত আবুল বাসারের স্ত্রী জানান, তিন বছর ধরে ইসলামিয়া ব্রিকস ফিল্ডে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন তাঁর স্বামী। দুই দিন আগে স্থানীয় বখাটে আনিস তাঁর স্বামীর মাথা ফাটিয়ে দেয়। পরে আনিস, সহিদ ও সানু নামে তিনজন আবুল বাশারকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা