ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বোগাইল নামক স্থানে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঢাকার মীরপুরের এই বাসটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেয় পুলিশের রেকার। ছবি : এনটিভি
ফরিদপুরের ভাঙ্গায় আলাদা দুটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মাইক্রোবাস চালক নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ভাঙ্গার মুনসুরাবাদ ও বোগাইলে এ দুটি ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, আজ ভোরে গোপালগঞ্জ থেকে কাওরাকান্দি ঘাট অভিমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসটির চালক দিদার। তাঁর বাড়ি সালথার শাহেদহাদী গ্রামে।
অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে বোগাইলে দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হন। আহতদের সবাইকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা কমেপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

সঞ্জিব দাস, ফরিদপুর