ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ফরিদপুর পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
স্বেচ্ছাসেবক দল শহর শাখার আহ্বায়ক হাসানুর রহমান মৃধার সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, সদর উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ সরদার বাবু, ইসলামী ঐক্যজোট নেতা হাফেজ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আবদুল মতিন, মহিলা দলের নেত্রী বিলকিস ইসলাম, বিএনপি নেতা আশরাফ হোসেন, এ কে আজাদ বাদশা, ছাত্রনেতা মোজাম্মেল হোসেন মিঠু, হেমায়েত হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সঞ্জিব দাস, ফরিদপুর