Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৯:৪৭, ৩০ জুন ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৯:৪৭, ৩০ জুন ২০১৬
আপডেট: ১৯:৪৭, ৩০ জুন ২০১৬
আরও খবর
লক্ষ্মীপুরে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত ১২
ভোট বর্জন করলেন নারায়ণগঞ্জের এক প্রার্থী
পালকিতে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী চাঁন বানু
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ : ইসি সচিব
রাজধানীতে পুলিশের ব্যতিক্রমী নিরাপত্তা টহল

পরিবহন শ্রমিককে মারধর, পঞ্চগড়ে ৭ ঘণ্টা সড়ক অবরোধ

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৯:৪৭, ৩০ জুন ২০১৬
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
১৯:৪৭, ৩০ জুন ২০১৬
আপডেট: ১৯:৪৭, ৩০ জুন ২০১৬
পঞ্চগড়ে পরিবহন শ্রমিককে মারপিট করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ৭ ঘণ্টা অবরোধ করে রাখে পঞ্চগড় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ছবি : এনটিভি

পঞ্চগড়ে পরিবহন শ্রমিককে মারপিট করার প্রতিবাদে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ৭ ঘণ্টা অবরোধ করেছে পঞ্চগড় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের জজকোর্টের সামনে শত শত শ্রমিক সব প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের অবরুদ্ধ করে রাখে। এ সময় শ্রমিক ও আইনজীবীদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

শ্রমিকরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে ফেলে। সমিতির ভবনের বাইরে থাকা আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর করে। ছবি তুলতে গেলে শ্রমিকরা কয়েকজন সাংবাদিককে মারপিট ও লাঞ্ছিত করে। 

বিকেলে স্থানীয় প্রশাসন ও শ্রমিক নেতারা বসে আগামীকাল শুক্রবার বিকেলে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। এরপর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে বাস-মিনিবাস, মাইক্রোবাস, কার, মোটরসাইকেলসহ শত শত যানবাহন আটকে পড়ে। বিশেষ করে ঈদের বাজার হওয়ায় কেনাকাটা করতে আসা লোকজন চরম দুর্ভোগে পড়ে। 

পুলিশ, আইনজীবী ও শ্রমিক নেতারা জানান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে আজ সকালে কয়েকজন শ্রমিকের কথা কাটাকাটি হয়। বিষয়টি তিনি জেলা আইনজীবী সমিতি ভবনে অবহিত করলে জজকোর্টের পিপি আমিনুর রহমান ও নজরুল ইসলামের নেতৃত্বে আইনজীবীরা আদালত চত্বরের সামনে তেঁতুলিয়াগামী একটি বাসের চালক ও হেলপারকে মারপিট করে। 

খবর পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা জজকোর্টের চারদিকে অবস্থান নিয়ে আইনজীবীদের অবরুদ্ধ করে রাখে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েক দফায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

ছবি তোলার সময় শ্রমিকরা ৭১ টিভির পঞ্চগড় প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে মারপিট এবং দৈনিক প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদকে লাঞ্ছিত করে। শ্রমিকরা তাদের আটক করে ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিক নেতারা এসে তাঁদের উদ্ধার করেন। 

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ জানান, আগামীকাল শুক্রবার বিকেলে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। এরপর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। 

সর্বাধিক পঠিত
  1. ভোট বর্জন করলেন নারায়ণগঞ্জের এক প্রার্থী
  2. সর্বোচ্চ আসন পেয়ে জনগণের প্রত্যাশা পূরণ করব : জামায়াত
  3. বিজয়ী হলে মিছিল নয়, আমরা সিজদায় পড়ব : শফিকুর রহমান
  4. রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার
  5. জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
  6. অপেক্ষার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x