নাচোলে জামায়াত-শিবিরের ১৫ জনকে আটকের দাবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপন বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রয়েছেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দীন জানান, উপজেলার বনগাঁ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহিয়া খালেদের বাড়িতে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে বৈঠক হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তবে তাদের কাছে কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ