রাজশাহীতে ‘হিজবুত তাহরীরে’র সদস্য আটক
রাজশাহী মহানগরীর আমবাগান এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মসজিদে জুমার নামাজ শেষে লিফলেট বিতরণের সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে মসজিদটির সামনে থেকে ওই যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে সরকারবিরোধী প্রকাশনা ও জিহাদি কিছু বই উদ্ধার করা হয়েছে।
মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) এ কে এম নাহিদুল ইসলাম জানান, আটক যুবক হিজবুত তাহরীরের সদস্য। তবে আগে তিনি ছাত্রশিবির করতেন। তিনি কীভাবে সংগঠন বদল করলেন বা আসলেই তাঁর পরিচয় সম্পর্কে তিনি ঠিক কথা বলছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর নাম ও ঠিকানা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

শ. ম সাজু, রাজশাহী