Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৭:৪২, ২৪ জুন ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৭:৪২, ২৪ জুন ২০১৬
আপডেট: ১৭:৪২, ২৪ জুন ২০১৬
আরও খবর
খানজাহান আলী মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম
মদ পানে যুবকের মৃত্যু, দুজন হাসপাতালে
মরদেহ নিয়ে থানা ঘেরাও, পুলিশ প্রত্যাহার
মায়ের সঙ্গে নদীতে নেমে শিশু নিখোঁজ
ছয় শিশু পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ-দ্বীন

সাতক্ষীরায় কাজ চলাবস্থায় বেড়িবাঁধে ভাঙন

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৭:৪২, ২৪ জুন ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৭:৪২, ২৪ জুন ২০১৬
আপডেট: ১৭:৪২, ২৪ জুন ২০১৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কাজ চলাবস্থায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে খোলপেটুয়া নদীসংলগ্ন ছয়টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এরই মধ্যে গ্রামের রাস্তাঘাট ও চিংড়িঘের তলিয়ে গেছে। ভাঙনরোধ করতে না পারলে তা আরো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, আজ শুক্রবার দুপুর ২টার দিকে জোয়ারের চাপে পাউবোর বেড়িবাঁধের কোলা এলাকায় ভাঙন দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে প্রায় ১০০ ফুট এলাকা জুড়ে ভাঙন ছড়িয়ে পড়ে। এতে পাশের গ্রাম হিজলিয়া, কোলা, হাজরাখালী, কলিমাখালী, লাঙ্গলদাঁড়ি ও মাড়িয়ালা গ্রামে পানি ঢোকে।

জাকির হোসেন জানান, বাড়িঘরে পানি না ঢুকলেও রাস্তাঘাট ও কয়েকটি চিংড়িঘের পানিমগ্ন হয়ে পড়েছে। এই পানি সরাতে না পারলে বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।

মাড়িয়ালা গ্রামের বৃদ্ধ অরবিন্দ মণ্ডল বলেন, ‘আমরা আতঙ্কের মধ্যে আছি। পানি বাড়লে সর্বনাশ হয়ে যাবে বলে আশঙ্কা করছি।’

হাজরাখালীর অনিতা মণ্ডল বলেন, ‘মাত্র কিছুদিন আগে একই স্থানে ভেঙে আমাদের বাড়িঘর তলিয়ে যায়। ফের একই অবস্থা হলে আমরা এখানে টিকে থাকতে পারব না।’

পাউবো ও তাদের ঠিকাদারের অবহেলার কারণে এই ক্ষতি হয়েছে অভিযোগ করেন চেয়ারম্যান জাকির হোসেন। তিনি জানান, এই ভাঙনরোধে সরকার বরাদ্দ দিয়েছে। অথচ ঠিকাদার যথাযথভাবে কাজ না করায় আবারও ভাঙন দেখা দিয়েছে। আড়াই মাস আগে সেখানে একবার ভাঙন দেখা দেয়।

জানতে চাইলে ঠিকাদার রওনাকুল ইসলাম বলেন, ‘সেখানে কাজ চলছে। এতে গাফিলতির কিছু নেই। আমরা চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করার জন্য।’

সর্বাধিক পঠিত
  1. আসামি সোহেল ও স্বপ্নার ন্যায়বিচার হয়েছে : রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী
  2. ড্রাম ট্রাক ও ট্রেনের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত
  3. রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
  4. মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
  5. শিশু রামিসা হত্যায় সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
  6. পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x