Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:৪২, ২০ জুন ২০১৬
আপডেট: ২১:৪৪, ২০ জুন ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:৪২, ২০ জুন ২০১৬
আপডেট: ২১:৪৪, ২০ জুন ২০১৬
আরও খবর
অভিজিৎ হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত : ডিবি
মুকুলের বাবার প্রশ্ন

‘অপরাধী হলে বিচার করত, হত্যা কেন?’

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:৪২, ২০ জুন ২০১৬
আপডেট: ২১:৪৪, ২০ জুন ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
২১:৪২, ২০ জুন ২০১৬
আপডেট: ২১:৪৪, ২০ জুন ২০১৬
নিহত মুকুল রানার বাড়িতে লোকজন ভিড় জমায়। ছবি : এনটিভি

‘আমার ছেলে যে খারাপ এমন কথা কেউই বলবেন না। সে বেশ ভালো ছাত্র। সে যদি অপরাধী হয়, তবে প্রচলিত আইনে তার বিচার হোক, তাতে ফাঁসি হলে দুঃখ ছিল না। কিন্তু ক্রসফায়ারে কেন হত্যা করা হলো?’ 

-কথাগুলো বললেন সাতক্ষীরার আবুল কালাম আজাদ। তিনি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত  শরিফুল ওরফে সাকিব ওরফে সোহেলের বাবা। তিনি জানান, শরিফুলের প্রকৃত নাম মুকুল হোসেন রানা। গণমাধ্যমে ছবি দেখে নিজের ছেলেকে চিহ্নিত করেছেন। 

গত রোববার রাজধানী খিলগাঁও এলাকায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ‘শরিফুল (মুকুল)’। পুলিশের দাবি, নিহত ‘শরিফুল’ লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার প্রধান আসামি এবং জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিলেন।   

মুকুল রানা সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নে বালুইগাছা গ্রামের বাসিন্দা। বাবার আবুল কালাম আজাদ ঘের ব্যবসায়ী। তিনি জানান, মুকুল কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছে কি না এ ব্যাপারে তিনি জানতেন না। তিনি বলেন, ‘সে যদি সত্যিকারেই কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িয়ে থাকে তবে তা আমাদের কারো জানা নেই।’ 

আজ সোমবার বালুইগাছা গ্রামে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন আবুল কালাম আজাদ। তিনি জানান, ছেলের লাশ নিতে ঢাকায় গেছেন ছেলের  মা সখিনা খাতুন, মামা নজরুল ইসলাম ও চাচাতো ভাই রহমত আলী।

আবুল কালাম আজাদ জানান, বছর দুয়েক আগে ঢাকায় চলে যায় মুকুল। গত ২৩ ফেব্রুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয়ে যশোরের বসুন্ধরা মোড় থেকে কে বা কারা তুলে নিয়ে গেছে এমন খবর পেয়েছিলেন তিনি। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। 
আবুল কালাম আজাদ জানান, মুকুল খুব মেধাবী ছাত্র  ছিল। ২০০৮ সালে সে ধুলিহর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করে।   ২০১০ সালে সাতক্ষীরা ডে নাইট কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে পাস করে। এরপর সাতক্ষীরা সরকারি কলেজে স্নাতক পর্যায়ে ইংরেজি নিয়ে পড়াশোনা শুরু করে। ওই সময়েই মুকুল ঢাকা চলে যায়। 

আবুল কালাম আজাদ বলেন, ‘ঢাকায় যাওয়ার ব্যাপারে আমার আপত্তি ছিল। কিন্তু মুকুল জানায়, একসঙ্গে লেখাপড়া ও চাকরি করলে আমার কষ্ট কম হবে। ও আমাকে জানায়, ও ঢাকায় রাজউকের ঠিকাদারি বিভাগের দ্বিতীয় হিসাবরক্ষক হিসেবে কাজ করত। মাঝে মাঝে মুকুলের সঙ্গে কথা হতো এবং সে বছরে অন্তত একবার বাড়ি আসত। তখনো তার মধ্যে এমন কোনো খারাপ দিক আমার নজরে আসেনি।’ তবে ঢাকার কোথায় সে থাকত তা জানতেন না আবুল কালাম আজাদ।    

আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি মুকুল যশোরের কোতোয়ালি থানার জগন্নাথপুর গ্রামের মোবারক বিশ্বাসের মেয়ে মহুয়া আক্তারকে বিয়ে করে। সে নিজেই পাত্রীর সন্ধান পেয়েছিল। মহুয়া যশোরের নোয়াপাড়া কওমি মাদ্রাসার ছাত্রী। বিয়ের পর নতুন বউকে নিয়ে ও বাড়িতে আসে। আবার ফিরে যায় জগন্নাথপুরে। এরপর গত ২৩ ফেব্রুয়ারি সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে। এ সময়  বসুন্ধরা মোড় থেকে ডিবি পরিচয়ে মুকুলকে  তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে সে নিখোঁজ ছিল। মহুয়া থানায় যায় এ বিষয়ে জিডি করতে। পুলিশ তা নেয়নি। পরে ছেলের শ্যালক আমির হোসেন যশোর কোতোয়ালি থানায়  একটি জিডি (১৩৪৪/ ২৫.০২.১৬) করেন।’

আবুল কালাম আজাদ জানান, কয়েকদিন আগে সংবাদপত্রে ছয় শীর্ষ জঙ্গির নামের তালিকা ও ছবি দেখে তিনি ও তার এলাকার লোকজন মুকুলকে চিনতে পারেন। এরপর গত রোববার তিনি টিভির খবরে জানতে পারেন মুকুল আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তিনি বলেন, ‘গত ২৩ ফেব্রুয়ারি যে শার্ট পরা অবস্থায় তাঁকে তুলে নেওয়া হয়েছিল  ক্রসফায়ারের পরও তার গায়ে সেই একই শার্ট দেখা গেছে।’

আবুল কালাম আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। আমি অন্য কোনো দলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের একজন কাউন্সিলর।’ 

আবুল কালাম আজাদ জানান, তাঁর প্রথম স্ত্রী মর্জিনা খাতুন এক ছেলে মাসুদ হোসেনকে রেখে মারা যাওয়ার পর তিনি সখিনা খাতুনকে বিয়ে করেন।  সখিনার দুই  ছেলেমেয়ের মধ্যে মুকুল বড় ও শারমিন সুলতানা রিমা ছোট। রিমা সাতক্ষীরা মহিলা কলেজে ইসলামের ইতিহাস বিভাগে লেখাপড়া করছে। 

মুকুলকে ধরে দিতে পারলে  পুলিশ পাঁচ লাখ টাকা পুরষ্কারের ঘোষণা দেয়। আবুল কালাম আজাদ বলেন তখন থেকে ওর  ছবি দেখে গ্রামের সবাই অবাক হয়েছিল। আজ অথবা কাল লাশ বাড়ি পৌঁছালে মুকুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

ধুলিহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, ‘২০০৮ সালে দশম শ্রেণিতে পড়ার সময়ে  মুকুল রানার রোল ছিল ২ অথবা ৩। ১৯৯৫ সালে স্থাপিত এই বিদ্যালয় থেকে মুকুলই প্রথম জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করে। সে এলাকার ভালো ছেলে বলে জানি।’
 
ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে বাবু সানা বলেন, মুকুলের দাদা আমির আলী ডাকাত হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বাবা আবুল কালাম আজাদ দুই বছর আগে আওয়ামী লীগের ইউনিয়ন সদস্য হন। তিনি কাউন্সিলর নন, সক্রিয় রাজনীতিও করেন না। মুকুল সম্পর্কে ভালো মন্দ তেমন কোনো খবর তাঁর কাছে নেই বলেও  জানান তিনি। 

বন্দুকযুদ্ধ
সর্বাধিক পঠিত
  1. সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাজা অনুষ্ঠিত
  2. সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
  3. সন্ধ্যার মধ্যে ১৬ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  4. মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
  5. ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
  6. সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x