ফরিদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৬
পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের ৯টি থানায় ২৪ ঘণ্টায় মোট ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪৬ জন, মাদক বিক্রেতা ছয়জন, বিভিন্ন অভিযোগে ২২ জন এবং সন্দেহভাজন হিসেবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় দুটি অস্ত্র, ৮৫৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান সোমবার রাতে এনটিভি অনলাইনকে এসব তথ্য দিয়েছেন। তিনি জানান, অভিযান অব্যাহত রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর