লামায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বান্দরবানের লামায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে নৌকায় করে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মাতামুহুরী নদীর মইজ্যাটেক এলাকায় বজ্রপাতে মোহাম্মদ ফারুক (২৮) নামে ওই কৃষকের মৃত্যু হয়। নিহত ফারুক রূপসীপাড়া ইউনিয়নের বাসিন্দা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান