সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির দাফন সম্পন্ন
মা-বাবাকে হারিয়ে শোকে পাথর সিজান। ছবি : এনটিভি
ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের মিল্টন-শিউলী দম্পতি গত মঙ্গলবার সাভারের ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ।
আজ বুধবার সকালে গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এ দম্পতিকে দাফন করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার স্ত্রী শিউলী আক্তারের (৩৮) ডাক্তার দেখানো এবং কলেজের কাজের জন্য মো. জাহাঙ্গীর হোসেন মিল্টন (৪১) ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন। দুপুরের দিকে সাভারের ধামরাইয়ে সেবা গ্রিনলাইন নামের একটি যাত্রীবাহী পরিবহন তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনেই নিহত হন।
এই দম্পতির সিজান (৮) ও জিসান (৬) নামের দুটি পুত্র সন্তান রয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর