মধুখালীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
ফরিদপুরের মধুখালী উপজেলার কামরখালী ব্রিজ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে লাশটি পড়ে ছিল।
মধুখালী থানার উপপরিদর্শক মো. আবদুর রউফ জানান, দুপুরে খবর পেয়ে কামরখালী ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের হাঁটুতে, মাথায় ও কপালে ক্ষতের দাগ রয়েছে। তিনি বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।’

সঞ্জিব দাস, ফরিদপুর