Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক হোসেন, দিনাজপুর
২৩:৩৩, ৩০ মে ২০১৬
ফারুক হোসেন, দিনাজপুর
২৩:৩৩, ৩০ মে ২০১৬
আপডেট: ২৩:৩৩, ৩০ মে ২০১৬
আরও খবর
৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে জামায়াত আমির আটক
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে : সিইসি
নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর
ইইউ প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
নির্বাচনে তিনদিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

দিনাজপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ

ফারুক হোসেন, দিনাজপুর
২৩:৩৩, ৩০ মে ২০১৬
ফারুক হোসেন, দিনাজপুর
২৩:৩৩, ৩০ মে ২০১৬
আপডেট: ২৩:৩৩, ৩০ মে ২০১৬
দিনাজপুরে দুই স্কুলশিক্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ সোমবার মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

দিনাজপুরে দুই স্কুলশিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠেছে। ওই দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদিকে ‘সচেতন নারী সমাজে’র ব্যানারে দুই শিক্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রায় তিন শতাধিক নারী।

আজ সোমবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে ‘সচেতন নারী সমাজ।’ এ সময় সংবাদ সম্মেলনেরও আয়োজন করে তারা।  

দিনাজপুরের রিজ স্কুলের শিক্ষক তপু রায়ের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কার্যকলাপ করার চেষ্টার অভিযোগ ওঠেছে। অন্যদিকে স্কুলের চেয়ারম্যান অলিউর রহমানের কাছে বিষয়টি নিয়ে বিচার প্রার্থনা করলেও অভিযোগ ওঠেছে তিনি তা না করে উল্টো ওই ছাত্রীকে ভয়-ভীতি ও হুমকি দেন।    

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলেয়া বেগম স্বপ্না জানান, শিক্ষকদের ওপর ভরসা করেই মেয়েদের স্কুলে পাঠানো হয়। আর সেখানেও মেয়েদের নিরাপত্তা নেই। নারী পিপাসু ও চরিত্রহীন শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিয়ে ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এসব শিক্ষককে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

এ ঘটনায় দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত/০৩) আইনের ১০ ধারা ও দণ্ডবিধি আইনে ৫১১ ধারায় এবং দিনাজপুর কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাত আনুমানিক ৮টায় নিজ স্কুল কক্ষে শিক্ষক তপু রায় পড়ানোর সময় এক ছাত্রীকে  জড়িয়ে ধরে অনৈতিক কার্যকলাপের চেষ্টা চালান। এ বিষয়ে বিচার দাবি করলে স্কুলের চেয়ারম্যান অলিউর রহমান নয়ন উল্টো নির্যাতিত ছাত্রীকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে কান ধরে স্কুলের প্রতিটি কক্ষে নিয়ে যান এবং অমানসিক নির্যাতন করেন। ওই ছাত্রীর মা  দুটো  ঘটনাই উল্লেখ করে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইবুনালে চেয়ারম্যান অলিউর রহমান নয়ন ও তপু রায়ের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং ৩৫৬/১৬।

কোতোয়ালি থানার দায়েরকৃত মামলায় দাবি করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়েরের খবর পেয়ে স্কুলের চেয়ারম্যান ও অভিযুক্ত শিক্ষক ক্ষিপ্ত হয়ে উঠেন। মামলা তুলে নেওয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করতে থাকেন। মামলায় উল্লেখ করা হয়েছে- আদালতে দায়েরকৃত মামলা তুলে না নিলে ওই স্কুলছাত্রীর অশালীন স্থির ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।  

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এদিকে মানববন্ধনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা অভিযোগ করেন, রিজ স্কুলের চেয়ারম্যান অলিউর রহমান নয়ন বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন।

বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরো বক্তব্য দেন, নারী নেত্রী ক্রিস্টিনা লাভলী দাস, ছবি সিনহা, হাসিনা আক্তার শিউলি, মাসুদা বেগম মুক্তা ও রানী ইসলাম।

সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x