ফরিদপুর মেডিকেল ছাত্রলীগের কমিটি গঠন
ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে দলের এক বর্ধিত সভায় এ কমিটি গঠিত হয়।
১১ সদস্যের আহ্বায়ক কমিটি সদস্যরা হলেন আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র বিশ্বাস, বনিপাল হাজদা রাজু, সদস্য মাইনুদ্দিন মজুমদার জিসান, বিজন হালদার, সুমিত পাল অনিক, মো আবু।
মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজিত এ সভার উদ্বোধন করেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামিম। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
শেখ মুহাম্মদ বিন ফারুক সানির সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী, সোহেল রেজা বিপ্লব, ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, ছাত্রলীগ নেতা ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রউফুন রহমান প্রমুখ।

সঞ্জিব দাস, ফরিদপুর