ফরিদপুরে বিএনপির ২৪ নেতাকর্মী জেলহাজতে
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী আতিয়ার রহমান খান হত্যা মামলায় বিএনপির ২৪ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
urgentPhoto
আজ মঙ্গলবার ফরিদপুরের চার নম্বর আমলি আদালতের বিচারক মো. গোলাম সরোয়ার হোসেন এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম মনসুর নান্নু জানান, আজ দুপুর ১২টার দিকে আদালতে হাজির হয়ে এই ২৪ জন জামিন আবেদন করেন। তবে এই আবেদন নামঞ্জুর করে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৩ এপ্রিল রাতে নির্বাচন-পূর্ব সহিংসতায় বাগাট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান খানের বড় ভাই আতিয়ার রহমান খান (৫৫) গুরুতর আহত হন। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতিয়ার রহমান খানকে মৃত ঘোষণা করেন।
ওই রাতেই পুলিশ বাগাট ইউনিয়নে বিএনপি প্রার্থী আবদুর রহিম ফকিরসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের চাচা শাহাদাত হোসেন বাদী হয়ে আবদুর রহিম ফকিরসহ ১০২ জন নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় শতাধিক বিএনপির নেতাকর্মীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর