Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৯:৫৩, ০৯ মে ২০১৬
আপডেট: ২০:৪০, ০৯ মে ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৯:৫৩, ০৯ মে ২০১৬
আপডেট: ২০:৪০, ০৯ মে ২০১৬
আরও খবর
জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-হেরোইনসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জে অর্ধশতাধিক আহত
শিশু অপহরণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

কলারোয়ার চিংড়ি ঘেরে কর্মচারীকে গলা কেটে হত্যা

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৯:৫৩, ০৯ মে ২০১৬
আপডেট: ২০:৪০, ০৯ মে ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
১৯:৫৩, ০৯ মে ২০১৬
আপডেট: ২০:৪০, ০৯ মে ২০১৬
গ্রেপ্তারকৃত সাজু। ছবি : এনটিভি

সাতক্ষীরার কলারোয়ায় ভরদুপুরে ঘের কর্মচারী আবদুল মান্নানকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশ ও গ্রামবাসী মিলে কৌশলে ঘাতক শাহজাহান আলী সাজুকে রক্তমাখা ধারালো দাসহ আটক করেছে। এ সময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্যসহ পাঁচজন।

পুলিশের বরাতে জানা গেছে, নিহত ঘের কর্মচারী আবদুল মান্নান যশোরের মনিরামপুর  উপজেলার দত্তকোনা গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি বসন্তপুর গ্রামে আবদুল খালেকের ঘেরের পাশের বাগানে বসে গাছের তাল কেটে তাঁর ছেলেকে নিয়ে খাচ্ছিলেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম এনটিভি অনলাইনকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কলারোয়ার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে মাছের ঘেরে এই হত্যার ঘটনা ঘটে। নিহত ঘের কর্মচারী আবদুল মান্নানের কাছ থেকে তাল কাটার ধারালো দা নিয়ে তাকেই কুপিয়ে হত্যা করে। এ সময় ঘাতকের দায়ের কোপে নিহত মান্নানের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আবু সালেহ আরো বলেন, ঘটনার সময় আবদুল মান্নান ধারালো দা দিয়ে তাল কেটে খাচ্ছিলেন। আকস্মিকভাবে বসন্তপুর গ্রামের শেহের আলীর ছেলে শাজাহান আলী সাজু  মান্নানের কাছে যায় এবং ধারালো দা হাতে নিয়ে কোনো কিছু বুঝে উঠবার আগেই সে মান্নানকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে চলে যায়।

এরপর রক্তমাখা দা হাতে নিয়ে ঘাতক সাজু গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসী তাকে ধাওয়া করে। কিন্তু  মারমুখী হওয়ায় কেউই তার কাছে আসতে সাহস করেনি। পরে পুলিশ এসে তাঁকে কৌশলে আটক করে। এসময় ঘাতক পুলিশের ওপরও চড়াও হয়ে পুলিশকে কোপাতে থাকে। এ সময় তার দায়ের কোপে কলারোয়া সরসকাঠি পুলিশ ক্যাম্পের প্রধান উপপরিদর্শক (এসআই) তানভির হোসেন এবং দুই কনস্টেবল কমলেশ সানা ও অহিদুজ্জামানসহ দুই গ্রামবাসী আহত হন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বলে জানিয়েছেন আবু সালেহ।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে ঘাতক একজন মাদকাসক্ত যুবক। সে খুলনা পলিটেকনিক কলেজে ছাত্র থাকাকালে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর সে বাড়িতে ফিরে নানা ধরনের অসামাজিক কাজ করত।

ঘাতক সাজুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি। এ ছাড়া নিহত আবদুল মান্নানের লাশ ময়নাতদন্তের জন্য  সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
  2. মিরপুরের বৃদ্ধার মৃত্যুর ঘটনা জুডিশিয়াল তদন্ত চেয়ে রিট
  3. মোহাম্মদপুরে নারীদের থেকে ছিনতাই, যেভাবে ধরা পড়ল দুই অভিযুক্ত
  4. স্বামীর লাশ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্ত্রী ও চালক নিহত
  5. আপনার স্বামীর যে শাস্তি হবে, একই শাস্তি আপনারও হবে : স্বপ্নাকে বিচারক
  6. বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x