অগণতান্ত্রিক আচরণ বন্ধ করতে আন্দোলনের বিকল্প নেই
ফরিদপুর শহর যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন আজ শনিবার দুপুরে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু।
শহর যুবদলের সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা এ কে এম কাইয়ুম জঙ্গি, মো. জাফর হোসেন বিশ্বাস, দেলোয়ার হোসেন দিলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন, সহসভাপতি এ বি সিদ্দিকী মিতুল, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান অপু, থানা যুবদলের সভাপতি নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, সিন্দাবাদের ভূতের মতো জাতির ঘাড়ে চেপে বসা এ সরকারের অগণতান্ত্রিক আচরণ বন্ধ করতে আন্দোলনের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি মাহবুবুল হাসান পিঙ্কু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

সঞ্জিব দাস, ফরিদপুর