ভারত যাওয়ার পথে গ্রেপ্তার ১৪
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগ ১৪ জনকে গ্রেপ্তার করে বিজিবি। ছবি : নিউজরুম ফটো
যশোরের বেনাপোলের বড় আচরা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত যাওয়ার সময় ১৪ জনকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ শনিবার ভোররাত ৪টার দিকে ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ২৬ বিজিবি বেনাপোল তল্লাশি চৌকির ক্যাম্প কমান্ডার আবদুর রহিম বলেন, বড় আচরা সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ অবৈধপথে ভারতে যাচ্ছে—এমন খবর পায় বিজিবি। এর ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেন। তাদের আজ শনিবার সকালে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার ১৪ জনের অধিকাংশের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলার বিভিন্ন স্থানে।

মহসিন মিলন, বেনাপোল