চান্দিনায় তথ্য কার্যালয়ের সংবাদ সম্মেলন
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত উপজেলার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা তথ্য কার্যালয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জ্যেষ্ঠ জেলা তথ্য কর্মকর্তা মীর হোসাইন আহসানুল কবীর ও জেলা সহকারী তথ্য কর্মকর্তা মনির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি, রেমিট্যান্স প্রাপ্তি, বিদ্যুৎ উৎপাদন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, শিক্ষা-ভাতা, ইন্টারনেট ও ই-সেবাসহ নানা বিষয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে দেশকে আরো এগিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা হয়।

কাজী রাশেদ, চান্দিনা