Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৬:৫২, ১১ এপ্রিল ২০১৬
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৬:৫২, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ১৬:৫২, ১১ এপ্রিল ২০১৬
আরও খবর
মুন্সীগঞ্জে তিন বালতিভর্তি তাজা ককটেল উদ্ধার
বিএনপির সাবেক এমপির গাড়িতে দুর্বৃত্তদের হামলা
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
হাতিয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০

কোটচাঁদপুরে রাইফেলের গুলিতে কনস্টেবল নিহত

মিজানুর রহমান, ঝিনাইদহ
১৬:৫২, ১১ এপ্রিল ২০১৬
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৬:৫২, ১১ এপ্রিল ২০১৬
আপডেট: ১৬:৫২, ১১ এপ্রিল ২০১৬
ঝিনাইদহের কোটচাঁদপুর থানার সামনে অ্যাম্বুলেন্সে রাখা আছে পুলিশ কনস্টেবল সোলাইমান হোসেনের মরদেহ। ছবি : এনটিভি

ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল সোলাইমান হোসেন (২৭) রাইফেলের গুলিতে নিহত হয়েছেন। তিনি নিজের রাইফেলের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের সময় থানায় প্রহরীর দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

নিহত সোলাইমান হোসেন যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের মোদাচ্ছের আলী মোল্লার ছেলে। তাঁর কনস্টেবল নম্বর ৯৪৯।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নিহত কনস্টেবল সোলাইমান হোসেন আজ দুপুরে থানার নিচতলায় সেন্ট্রি ডিউটি করার সময় ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে গুলি বের হয়ে যায়।

ঘটনার সময় উপস্থিত স্থানীয় সাংবাদিক মঈন উদ্দিন জানান, গুলির শব্দ শুনে তাঁরা নিচে নেমে আসেন এবং দেখেন কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাঁকে পুলিশ ভ্যানে করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বেলা ২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলশানারা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।

এদিকে কোটচাঁদপুর থানার দেয়ালে গুলির চিহ্ন লক্ষ করা গেছে। থানার নিচতলায় পুলিশ ব্যারাকের সামনে রক্তের দাগ লেগে আছে। স্থানটি চেয়ার দিয়ে ঘিরে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি সোলাইমান হোসেন কোটচাঁদপুর থানায় যোগ দেন।

কোটচাঁদপুর থানার দ্বিতীয় কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, আজ দুপুরে সোলাইমান থানায় সেন্ট্রি ডিউটি করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই চেয়ারে বসে থাকাবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলিতে তিনি বিদ্ধ হন। গুলিটি তাঁর বুকের বাঁ পাশে বিদ্ধ হয়।

জয়নাল আবেদীন আরো জানান, এ সময় তিনি থানা ভবনের ওপরে বিশ্রামে ছিলেন। গুলির শব্দ শুনে নিচে নেমে এসে দেখেন কনস্টেবল সোলাইমান গুলিবিদ্ধ হয়েছেন। সহকর্মীরা এ ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।

আজ বেলা সাড়ে ৩টার দিকে নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত
  1. রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
  2. ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে ‘আমরা বিএনপি পরিবার’
  3. বরিশালে বিএনপির ৩ নেতাকে স্থায়ী বহিষ্কার
  4. নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
  5. তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
  6. মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x