কুমিল্লায় ‘ককটেল তৈরির সময়’ আটক ১৬
কুমিল্লার বরুড়া উপজেলার আর্দ্রা ইউনিয়নে ভোটকেন্দ্রের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৪টি ককটেলসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ককটেল তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিনের ছেলে হাসান জামিল রয়েছেন। তাঁর বাড়িতেই ককটেল তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছেন বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম।
এসআই মাইনুল আরো জানান, জামিল আওয়ামী লীগের কর্মী। তিনি আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেনের পক্ষে নির্বাচনী কাজ করছেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা