Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
রবিউল ইসলাম, বাগেরহাট
১৭:১১, ২৮ মার্চ ২০১৬
রবিউল ইসলাম, বাগেরহাট
১৭:১১, ২৮ মার্চ ২০১৬
আপডেট: ১৭:১১, ২৮ মার্চ ২০১৬
আরও খবর
সুন্দরবন দিবসে ‘সুন্দরবন সামিট’ ২৩-২৫ এপ্রিল
সুন্দরবন দিবস : দখল-দূষণ-শিকার বন্ধে উদ্যোগ নিতে হবে
ফাদার রিগনকে স্মরণ করলো মোংলাবাসী
সুন্দরবনে বাড়ছে বাঘ, তবে হরিণ শিকারে বাড়ছে উদ্বেগ
অপহরণের তিনদিন পর দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার

সুন্দরবনে আগুন, কমিটি হয় কিন্তু কমে না ক্ষয়ক্ষতি

রবিউল ইসলাম, বাগেরহাট
১৭:১১, ২৮ মার্চ ২০১৬
রবিউল ইসলাম, বাগেরহাট
১৭:১১, ২৮ মার্চ ২০১৬
আপডেট: ১৭:১১, ২৮ মার্চ ২০১৬
সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মী, বনজীবী ও সাধারণ মানুষ চেষ্টা করছেন। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি : এনটিভি

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ নিয়ে গত ১৩ বছরে ১১ বার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রতিবারই তদন্ত কমিটি করা হলেও আগুন লাগা বন্ধ হয়নি, কমেনি ক্ষয়ক্ষতির পরিমাণ। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানিয়েছেন, ধানসাগর স্টেশনের নাংলি ফরেস্ট ক্যাম্পসংলগ্ন এলাকায় গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এ কারণে  সুন্দরবন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান ও সুন্দরবনের ধানসাগরের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‘প্রভাবশালীদের কারণে বনে আগুন’
শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান, জাহিদুল ইসলাম, শাহ আলম, রাজাপুর গ্রামের নুরুল কবির, মংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিবেশবাদী সংগঠনের নেতা নূর-এ-আলমসহ স্থানীয় একাধিক বনজীবী জানান, বনসংলগ্ন এলাকার প্রভাবশালীরা বন বিভাগের কাছ থেকে প্রতিবছর সুন্দরবনের জলাশয় অলিখিতভাবে ইজারা নিয়ে বর্ষা মৌসুমে মাছ শিকার করে। ওই প্রভাবশালী চক্র সুন্দরবনের জলাশয় পরিষ্কার করার জন্য এই শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। বন পরিষ্কারের নামে সুন্দরবনে বছরের পর বছর চলছে এমন প্রক্রিয়া। বন বিভাগ এ বিষয়ে অবগত থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। ফলে প্রতিবছরই সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরপর কয়েক বছর এই প্রক্রিয়ায় বন পরিষ্কারের প্রথা চালু হলেও মাঝে কয়েক বছর বন্ধ থাকে। আর এই সময়ে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনাও কম ছিল।

‘মৌয়ালদের কারণে আগুন’
এ ব্যাপারে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. বেলায়েত হোসেন স্থানীয়দের এ ধরনের অভিযোগ আমলে নিতে নারাজ। তাঁর ভাষায়, সুন্দরবনের বাওয়ালি ও মৌয়ালদের ফেলে রাখা আগুন অথবা সিগারেটের আগুন থেকে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন। তবে তিনি বলেন, প্রতিবার আগুল লাগার পরপর বনকর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুতই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দ্রুত আগুন নেভানোর পদক্ষেপ গ্রহণ করায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বন রক্ষা পায়।  

ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ভক্ত ঘটনাস্থল থেকে জানান, সুন্দরবনের ওই এলাকায় আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আগুন যেন আর ছড়াতে না পারে এ জন্য ফায়ার লাইন কাটা হয়েছে। বনকর্মী, বনজীবী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

১৩ বছরে ১১ অগ্নিকাণ্ড 
পূর্ব সুন্দরবনে গত ১৩ বছরে ১১ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০০৭ সালে পচা কোরালিয়া ও ডুমুরিয়া এলাকায়, ২০০৬ সালে তেরাবেকায়, ২০০৫ সালে পচাকোরালিয়া, ঘুটাবাড়িয়ার সুতার খাল, তুলাতলায়, ২০০৪ সালে নাংলী ও মান্দারবাড়িয়া এলাকায়, ২০১০ সালের ২০ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন উল্টা ট্যাপা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

সর্বশেষ ২০১৪ সালের ২১ মে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ও আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের মাঝামাঝি বাইশেরছিলা এলাকার গহিন অরণ্যে আগুন লেগেছিল। ঘটনার একদিন পর ২২ মে সেই আগুন নেভানো হয়। তখন সেখানকার ১০-১৫ একর বন পুড়ে যায়। এসব অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার বনসম্পদ ভস্মীভূত হয়। 

সুন্দরবন
সর্বাধিক পঠিত
  1. উপজেলা প্রশাসনের সভা বয়কট
  2. শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না
  3. যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী
  4. জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  5. ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে নিহত তিন
  6. মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x