Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৭:৫১, ১০ মার্চ ২০১৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৭:৫১, ১০ মার্চ ২০১৬
আপডেট: ১৭:৫১, ১০ মার্চ ২০১৬
আরও খবর
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মূলত অঙ্গীকারের জায়গা : আখতার হোসেন
স্পিকারকে শপথ ও সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই : ডা. তাহের
সংসদের বিরোধী দলের বৈঠক চলছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র

আবু ইউসুফ ছিলেন আ. লীগের দুঃসময়ের কাণ্ডারি

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৭:৫১, ১০ মার্চ ২০১৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৭:৫১, ১০ মার্চ ২০১৬
আপডেট: ১৭:৫১, ১০ মার্চ ২০১৬
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর ধলইতে ড. আবু ইউসুফ আলম চত্বরের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি : এনটিভি

‘বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসময়ে দেশ-বিদেশে যে কয়েকজন ব্যক্তি দল ও নেত্রীর সাহায্যে এগিয়ে এসেছেন তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবু ইউসুফ আলম ছিলেন অন্যতম।’

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর ধলইতে ড. আবু ইউসুফ আলম চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। হাটহাজারীর ধলই-গুমানমর্দন সড়কের মাথায় এ চত্বরের উদ্বোধন করা হয়।

চত্বরের উদ্যোক্তা আরিচ আহমেদ শাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।

যেসব ব্যক্তি দলের দুঃসময়ে হাল ধরেন তারাই প্রকৃত বঙ্গবন্ধু-প্রেমিক ও সাহসী নেতা উল্লেখ করে সিটি মেয়র বলেন, ড. আবু ইউসুফ দুঃসময়ে দল ও নেত্রীর পাশে থেকে অগ্রণী ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন হৃদয়ে লালন ও ধারণ করতেন। সারাজীবন সাদামাটা ও সৎ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত নীতি ও আদর্শ নিয়ে বেঁচে ছিলেন। এ ধরনের ব্যক্তিত্বসম্পন্ন, আত্মবিশ্বাসী মানুষের সংখ্যা সমাজে বিরল।

ড. আবু ইউসুফের অকাল মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন আ জ ম নাছির উদ্দীন। তিনি ড. আবু ইউসুফের মৃত্যুর পর তাঁর গ্রামের বাড়িতে প্রথম স্মারকস্তম্ভ উম্মোচন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, আবু ইউসুফের বাবা আহমেদ জাহের পেসকারও বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের অনুসারী ছিলেন। তাঁর বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র আবুল কাসেম ভাষা আন্দোলন পরবর্তী সময়ে অনন্য ভূমিকা রেখেছেন। পাকিস্তান সরকার ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁকে হত্যা করে। তাঁর হাত ধরে ড. আবু ইউসুফ স্বাধীনতা আন্দোলন, শিক্ষা সংস্কার, শিক্ষার উন্নয়নে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে অনন্য ভূমিকা রেখেছেন।

এর আগে ড. আবু ইউসুফ চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে ড. আবু ইউসুফ আলমের আত্মার শান্তি ও দেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. ইউসুফ, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহনেওয়াজ চৌধুরী, পেট্রোবাংলার সাবেক ব্যবস্থাপক অ্যাডভোকেট আমান উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাদেক হোসেন চৌধুরী পা্প্পু, ছাত্রনেতা ইয়াসির আরাফাত, উপজেলা যুবলীগ নেতা মো. সেকান্দর, মহানগর ছাত্রলীগ নেতা তফাজ্জল হোসেন জিকু প্রমুখ।

সর্বাধিক পঠিত
  1. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ
  2. সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, হাসপাতালে ছোট ভাই
  3. জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
  5. গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
  6. ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x