Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৯:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৯:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১৯:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
আজ সাংবাদিক নির্মল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শেখের মৃত্যুবার্ষিকী পালিত
কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

কাজী আরেফসহ ৫ জাসদ নেতা হত্যার ১৭তম বার্ষিকী আজ

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৯:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৯:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১৯:০২, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ১৭তম বার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার।

ওই হত্যা মামলায় গত মাসে তিন আসামির ফাঁসির রায় কার্যকর করা হলেও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামি এখনো পলাতক রয়েছে।

১৯৯৯ সালের আজকের দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জাসদের এক জনসভায় চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন কাজী আরেফ আহমেদসহ জাসদের পাঁচ নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের ঘটনায় সে সময় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। আলোচিত এ মামলার বিচার শেষে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ আদালত ২০০৪ সালের ৩০ আগস্ট ১০ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। পরে ২০০৮ সালের ৩১ আগস্টে একজনকে খালাস দিয়ে অপর নয়জন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন উচ্চ আদালত। এ ছাড়া যাবজ্জীবন সাজা পাওয়া ১১ জনের সবাইকে খালাস দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজন আপিল করলে তাদের আবেদন খারিজ হয়ে যায়। গত ৭ জানুয়ারি রাতে আলোচিত এ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি আনোয়ার, হাবি ও ঝন্টুর ফাঁসি কার্যকর করা হয়। একজন কারাগারে থাকা অবস্থায় মারা যায়। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামি পলাতক।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজী আরেফ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জাসদ নেতা কারশেদ আলম পলাতক আসামিদের আইনের আওতায় এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

কাজী আরেফ আহমেদ ছাড়াও ঘটনার দিনে নিহত হন তৎকালীন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ইসরাইল হোসেন ও শমশের মণ্ডল।

সর্বাধিক পঠিত
  1. বিএনপির তিনজনের প্রার্থিতার বিষয়ে ভাগ্য নির্ধারণ আজ
  2. সাংবাদিকদের তথ্য ওয়েবসাইটে উন্মুক্তের অভিযোগ, ইসির নাকচ
  3. নির্বাচন সুষ্ঠু করতে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে : ইসি সানাউল্লাহ
  4. নির্বাচনে দুর্নীতি ও পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখানো হবে : জামায়াত আমির
  5. স্কুলের বন্ধুদের কাছ থেকে ১৪ লাখ টাকা উপহার পেলেন হাসনাত আব্দুল্লাহ
  6. ‘পরিচয় বদল’ করে কারাগার থেকে পালালেন আসামি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x