জয়পুরহাটে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ট্রাক্টরের শ্রমিক নয়ন মিয়ার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ফিস্কার ঘাটসংলগ্ন জম্বুমান মোড় এলাকায় পাঁচবিবি-কামদিয়া সড়কে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নয়ন মিয়া পাঁচবিবির কৃষ্ণপুর গ্রামের চুন্নু মংলার ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আজ সকাল ৯টার দিকে নদী থেকে বালুবোঝাই করে একটি মেসি ট্রাক্টর কামদিয়া যাওয়ার পথে সড়কের ওই মোড় অতিক্রম করার সময় চলন্ত ট্রাক্টর থেকে পড়ে যান শ্রমিক নয়ন মিয়া। এরপর তিনি ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট