Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৭:০০, ০১ ফেব্রুয়ারি ২০১৬
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৭:০০, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১৭:০০, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আরও খবর
চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জামিনে মুক্তির এক ঘণ্টা পর যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
মাদক সরবরাহে বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা

মাটিলায় হতাহতের ঘটনায় বিজিবির মামলা

মিজানুর রহমান, ঝিনাইদহ
১৭:০০, ০১ ফেব্রুয়ারি ২০১৬
মিজানুর রহমান, ঝিনাইদহ
১৭:০০, ০১ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ১৭:০০, ০১ ফেব্রুয়ারি ২০১৬
নিহত রফিকুলের স্বজনের আহাজারি। পুরনো ছবি।

ঝিনাইদহের সীমান্ত গ্রাম মাটিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর সংঘর্ষে হতাহতের ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। এতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করেছে বিজিবি।

গতকাল রোববার রাত ১০টার দিকে মামলাটি করেন মহেশপুরের জুলুলি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শিশির কুমার। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম শাহীন।

গত শনিবার রাত সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার ভারত সংলগ্ন মাটিলা গ্রামে বিজিবির সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় বিজিবি গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন চা-বিক্রেতা রফিকুল ইসলাম (৩০)। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন বাবুল, ফিরোজ, আতিকুলসহ চারজন। আহতদের মধ্যে ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা এখনো গুরুতর।

জানা গেছে, বিজিবির করা এ মামলায় নিহত রফিকুলের দুই ভাই তরিকুল ও রিপন, সংশ্লিষ্ট যাদবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাটিলা গ্রামের বাসিন্দা মহিদুল ইসলাম এবং আহত অবস্থায় চিকিৎসাধীন বাবুল ও ফিরোজসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।  এজাহারে আসামিদের বিরুদ্ধে ভারত থেকে পাচার হয়ে আসা গরু কেড়ে নেওয়া, বিজিবি সদস্যদের ওপর হামলাসহ সরকারি কাজে বাধা দানের অভিযোগ করেছেন বাদী।

স্থানীয় লোকজন জানায়, গতকাল রোববার রাতে রফিকুলকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঝিনাইদহ সদর হাসপাতালে পুলিশ হেফাজতে লাশের ময়নাতদন্ত করা হয় । একই দিন বিকেলে স্থানীয় বিজিবি ক্যাম্পে সংশ্লিষ্ট যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি সদস্য মহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন যশোর ২৬ বিজিবির পরিচারক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন। বৈঠকে হতাহতের পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। কিন্ত রাতে মামলা করার ঘটনায় আজ সকাল থেকে এলাকায় নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। মামলার আসামিরা গ্রাম ছেড়ে আত্মগোপন করেছেন।

সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x