সেলাই মেশিন পেলেন গাংনীর ২৫ নারী
মেহেরপুরের গাংনীতে আজ ২৫ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করে বেসরকারি সংস্থা আরআরএফ। ছবি : এনটিভি
স্বাবলম্বী হওয়ার পথে এক ধাপ এগোলেন মেহেরপুরের গাংনীর ২৫ নারী। এক মাস প্রশিক্ষণ শেষে আজ বৃহস্পতিবার একটি করে সেলাই মেশিন পেয়েছেন তাঁরা।
বেসরকারি সংস্থা আরআরএফ বেলা ১১টার দিকে গাংনী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সেলাই মেশিনগুলো বিতরণ করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরএফের ব্যবস্থাপক জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন গাংনীর নবনির্বাচিত পৌর মেয়র আশরাফুল ইসলাম ভেন্ডার। এ ছাড়া গাংনীর পৌর কাউন্সিলরসহ আরআরএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর