শ্রীনগর বাজারে আগুন, ৩০ দোকান ভস্মীভূত
শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩০টি দোকান পুড়ে যায়। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩০টি দোকান পুড়ে গেছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে বাজারের শ্রীনগর আবাসিক হোটেল সংলগ্ন এলাকায় মাছবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার শামসুজ্জামান বাবু জানান, লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে একটি চিপস তৈরির কারখানা, দুটি বসত ঘর, ছোটখাটো দোকানসহ অন্তত ৩০টি স্থাপনা পুড়ে গেছে। তবে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ