সাতক্ষীরায় ভারতীয় গরুসহ পাঁচজন আটক
চোরাপথে ভারত থেকে পাচার হওয়া পাঁচটি গরুসহ পাঁচ বাংলাদেশি রাখালকে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, আজ সোমবার সকালে গরুগুলো নিয়ে চোরাকারবারিরা সাতক্ষীরার কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজিবির চান্দুড়িয়া বিওপির কমান্ডার সুবেদার ফায়জুল ইসলাম তাঁদের আটক করেন।
আটককৃতরা হচ্ছেন কলারোয়ার গোয়ালপাড়ার আকতারুল ইসলাম, কাতপুর গ্রামের মো. রমিজ মোড়ল, ইব্রাহীম হোসেন ও কবিরুল ইসলাম এবং চান্দুড়িয়া গ্রামের কামাল হোসেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা