Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৮:০৮, ২১ জানুয়ারি ২০১৬
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৮:০৮, ২১ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৮:০৮, ২১ জানুয়ারি ২০১৬
আরও খবর
‘গণতন্ত্র আছে বলেই সরকারবিরোধী বক্তব্য দিতে পারছেন’

রাব্বীর ওপর পুলিশি নির্যাতন আংশিক প্রমাণিত : হানিফ

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৮:০৮, ২১ জানুয়ারি ২০১৬
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া
১৮:০৮, ২১ জানুয়ারি ২০১৬
আপডেট: ১৮:০৮, ২১ জানুয়ারি ২০১৬
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও সাবেক গণমাধ্যমকর্মী গোলাম রাব্বীর ওপর অন্যায়ভাবে যে পুলিশি নির্যাতন হয়েছে, তা আংশিকভাবে প্রমাণিত হয়েছে। এর সত্যতা মিলেছে।’

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দু-একজন পুলিশের ব্যক্তিগত অপকর্মের দায়ভার পুরো পুলিশ বাহিনীর ওপর বর্তাতে পারে না। একজন পুলিশের অপকর্মের জন্য গোটা পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হোক এটা আমরা চাই না। আমরা চাই, এই সরকারের অধীনে জনগণ নিরাপদে থাক, শান্তিতে থাক। আর আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। আমরা তাদের কাছে সেটিই প্রত্যাশা করি।’

গত ৯ জানুয়ারি শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার পরের দিন ১০ জানুয়ারি সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বী। ১১ জানুয়ারি সোমবার সকালে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়। পরে ১৬ জানুয়ারি মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়।

১৮ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এ রিট আবেদনের শুনানি শেষে এসআই মাসুদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে গোলাম রাব্বীকে নির্যাতন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।  

আজ বৃহস্পতিবার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে ২৫ জানুয়ারি এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘জনগণের ওপর আস্থা নেই বলেই বিএনপি আজ বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। তবে এতে কোনো লাভ হবে না। সব ক্ষমতার মালিক জনগণ যদি না চায়, তবে বিএনপিকে কোনো বিদেশি প্রভু রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারবে না।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির সমালোচনা করে বলেন, ‘যখন কোনো বক্তব্য পক্ষে যায় মির্জা ফখরুলদের কাছে তখন সেটাই সঠিক। বিপক্ষে গেলেই বলেন, এটা আইনসঙ্গত নয়। এ দেশের প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ অবৈধ। সেটি তারা মানেন না। আর এখন একজন বিচারপ্রতি যখন বলছেন, ভোট সুষ্ঠু হয়নি তখন সেটা তারা লুফে নিয়েছে। মানলে সব বিচারপতির কথাই মানতে হবে।’

পরে মাহবুব-উল-আলম হানিফ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহবুব-উল-আলম হানিফ
সর্বাধিক পঠিত
  1. ২৯৭ আসনের ফল ঘোষণা, কোন দল পেল কত আসন
  2. গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ
  3. স্বতন্ত্রে ইকবালের জয়, শতবর্ষী মায়ের চোখে আনন্দ অশ্রু
  4. জামানত হারালেন আমজনতার তারেক
  5. ভোটে হেরে যা বললেন জামায়াত সেক্রেটারি
  6. ভোটে হেরে যা বললেন ডা. খালিদুজ্জামান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x