Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৩৬, ২০ জানুয়ারি ২০১৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৩৬, ২০ জানুয়ারি ২০১৬
আপডেট: ১০:৩৬, ২০ জানুয়ারি ২০১৬
আরও খবর
রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে প্রাণ গেল মধ্যস্থতাকারীর
এক বছরে ৪০৩ জন শিক্ষার্থীর আত্মহত্যা, ঢাকা বিভাগে সর্বোচ্চ
বনের পাশ থেকে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে কিশোরী হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৭

ইউপি সদস্যকে লক্ষ্য করে বোমা, একজন আহত

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৩৬, ২০ জানুয়ারি ২০১৬
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:৩৬, ২০ জানুয়ারি ২০১৬
আপডেট: ১০:৩৬, ২০ জানুয়ারি ২০১৬

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য মীর শুকুর আলীকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তি আহত হন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কসবা এলাকায় শুকুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম লিখন মিয়া (২০)। তিনি কসবা এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। এর আগেও শুকুরের ওপর একাধিকবার বোমা হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন জানান, গতকাল রাতে ধানখোলা এলাকায় একটি মুদি দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিলেন শুকুর মীর। তাঁর সঙ্গে ছিলেন লিখন ও জাব্বারুল নামের দুজন। শুকুর বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে লিখন মিয়া আহত হন।

পরিদর্শক আরো জানান, লিখন গুরুতর আহত হওয়ায় প্রথমে তাঁকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত লিখনের ভাই হাফিজুল ইসলাম জানান, এর আগেও শুকুরকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত শুকুর মীরের ওপর কয়েক দফা বোমা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পরিদর্শক মুক্তার হোসেন।

সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
  2. সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা : জামায়াত আমির
  3. মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ
  4. আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে : প্রধানমন্ত্রী
  5. স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
  6. মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x