Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
০০:৩৪, ০৩ জানুয়ারি ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
০০:৩৪, ০৩ জানুয়ারি ২০১৬
আপডেট: ০০:৩৪, ০৩ জানুয়ারি ২০১৬
আরও খবর
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে প্রসেসিং বন্ধ
প্রত্যেক কৃষকই কার্ড পাবে : প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
সাংগ্রাই উৎসব ও জলকেলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাংলা বর্ষবরণ
বাংলা সনের প্রবর্তক মুঘল সম্রাট আকবর, না কি গৌড়ের রাজা শশাঙ্ক?
ঘোড়দৌড়ে নতুন দিগন্ত উন্মোচন
আ.লীগ মনোনীত মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

কলারোয়ায় নৌকা হেরেছে সভাপতির কারণে

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
০০:৩৪, ০৩ জানুয়ারি ২০১৬
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
০০:৩৪, ০৩ জানুয়ারি ২০১৬
আপডেট: ০০:৩৪, ০৩ জানুয়ারি ২০১৬
সাতক্ষীরার কলারোয়া পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু শনিবার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ছবি : এনটিভি

সাতক্ষীরার কলারোয়া পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু অভিযোগ করেছেন, উপজেলা সভাপতি নৌকার বিরোধিতা করে বিএনপি দলীয় প্রার্থীকে জয়ী করেছেন।

লাল্টু বলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী ও পৌর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নৌকা প্রতীককে হারাতে পৃথক কমিটিও গঠন করেন।

শনিবার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম লাল্টু এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই তাঁর দলের সভাপতি ফিরোজ আহমেদ বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচার চালাতে থাকেন।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু অভিযোগ করে বলেন, ২০০৯ সালের  উপজেলা নির্বাচনে ফিরোজ আহমেদ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এবারও তিনি নৌকার বিপক্ষে কাজ করায় তাঁর বহিষ্কার দাবি করেন লাল্টু।

লাল্টু তাঁর বক্তব্যে অভিযোগ আনেন দলের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর বিরুদ্ধে। লাল্টু জানান, তাঁকে কেন্দ্র মনোনয়ন দেওয়ায় মজনু চৌধুরী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দল এবং নৌকা প্রতীক সম্পর্কেও প্রকাশ্যে কুরুচিপূর্ণ কথা বলেন।

নির্বাচনে হার মেনে নিয়ে লাল্টু বলেন, ‘দলের সভাপতি ফিরোজ আহমেদকে আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব দেয় জেলা কমিটি। অথচ তিনি আওয়ামী লীগের ভোটারদের মধ্যে নৌকা প্রতীক সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আমাকে হারিয়ে দিয়েছেন।’

লাল্টু চার মেয়র প্রার্থীর মধ্যে সর্বনিম্ন তিন হাজার ৬৩৫ ভোট পেয়ে বিএনপিদলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

লাল্টু আরো জানান, এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদের শ্যালক মনিরুজ্জামান বুলবুল। তিনি তাঁকে প্যানেল মেয়র বানাতে বিএনপির প্রার্থী আক্তারুল ইসলামকে জয়ী করিয়েছেন বলে দাবি করেন লাল্টু।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী বলেন, নতুন মেয়র শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় যে কোনো সময় জেলে যাবেন। তাই ফিরোজ  তাঁর শ্যালককে প্যানেল মেয়র বানিয়ে সুবিধা গ্রহণ করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

লাল্টু আরো বলেন, দলের সভাপতি ফিরোজ আহমেদ আওয়ামী লীগের কর্মীদের বাড়িতে ডেকে নিয়ে প্রশাসনের ভয় দেখিয়ে হুমকিধমকি দিয়েছিলেন। তাঁদের নৌকার বিপক্ষে কাজ করাতে বাধ্য করান। যাঁরা তাঁর কথা শোনেননি, তাঁদের ওপর দলীয় লোকজন দিয়ে এখনো নির্যাতন চালাচ্ছেন তিনি। এমন কয়েকজন কর্মীর নামও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে কলারোয়ার দুই ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন ও আবুল কালাম, ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সিদ্ধেশ্বর চক্রবর্তী, আনোয়ারুল ইসলাম, মারুফ হোসেন, নুরুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
  2. পহেলা বৈশাখ : প্রাণের উৎসবে বর্ষবরণ আজ
  3. পহেলা বৈশাখে রাজধানীতে যানবাহন চলবে যেসব পথে
  4. পহেলা বৈশাখে কেমন থাকবে দেশের আবহাওয়া
  5. রাতে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. বেশি দামে এলপিজি বিক্রি করায় জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x