Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৮:২৬, ১৮ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২২:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৮:২৬, ১৮ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২২:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৫
আরও খবর
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
দুই মাস ধরে পানি সরবরাহ বন্ধ, চরম দুর্ভোগে লাখো মানুষ
বিষমুক্ত কৃষিতে চমক, বছরে লাখ টাকা আয়
বাঙালি নদীতে বর্ণিল নৌকা বাইচ

বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব শুরু

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৮:২৬, ১৮ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২২:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৮:২৬, ১৮ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২২:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৫
বান্দরবানে বোমাং সার্কেল চিফ ১৭তম রাজা ইঞ্জিনিয়ার উচপ্রু চৌধুরী প্রজাদের কাছ থেকে জুমের খাজনা নিচ্ছেন। ছবি : এনটিভি

নেই রাজসিংহাসন প্রসাদ। তবে রয়েছে রাজকীয় আচার অনুষ্ঠান ও রীতি-রেওয়াজ। বান্দরবান বোমাং রাজপরিবার এখনো ধরে রেখেছে রাজকীয় ঐতিহ্য। এখনো প্রজারা রাজা বাহাদুরকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে। প্রতিবছর প্রজাদের কাছ থেকে জুমের বার্ষিক খাজনা আদায়ের জন্য আয়োজন করা হয় শতবছরের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ (পইংজ্রা) উৎসব।

আজ শুক্রবার বেলা ১১টায় স্থানীয় রাজারমাঠে ১৩৮তম রাজপুণ্যাহ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রাজকীয় পোশাক পরিধান করে রাজবাড়ী থেকে রাজকীয় বাঁশির সুরে অনুষ্ঠানস্থলে নেমে আসেন বান্দরবান বোমাং সার্কেল চিফ ১৭তম রাজা ইঞ্জিনিয়ার উচপ্রু চৌধুরী। এ সময় তাঁর সৈন্য-সামন্ত, উজির-নাজির, সিপাহশালাররা রাজাবাহাদুরকে গার্ড দিয়ে মঞ্চস্থলে নিয়ে যান।

বোমাং রাজা সিংহাসনে উপবিষ্ট হলে সারিবদ্ধভাবে বান্দরবান জেলার সাতটি উপজেলার ৯৫টি মৌজা এবং রাঙ্গামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১০৯টি মৌজার হেডম্যান, আট শতাধিকেরও বেশি কারবারি, রোয়াজারা রাজাকে কুর্নিশ করে জুমের বার্ষিক খাজনা ও উপঢৌকন রাজার হাতে তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসমারিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পার্বত্যাঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে ভূমি বিরোধ। ভূমি জটিলতা নিরসনে আইনটি সংশোধনের মাধ্যমে পাহাড়ের সংকট নিরসন করা হবে। পার্বত্যাঞ্চলের উন্নয়নে আন্তরিকতার কমতি নেই সরকারের। সব সমস্যা সমাধানের মাধ্যমে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করা হবে।

বিশেষ অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আন্তরিক সরকার। পার্বত্য শান্তিচুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এরই মধ্যে চুক্তির মৌলিক অনেকগুলো দিক বাস্তবায়িত হয়েছে। অবাস্তবায়িত ধারাগুলোও আলোচনার মাধ্যমে বাস্তবায়নের কাজ চলছে।

বোমাং রাজা ইঞ্জিনিয়ার উচপ্রু চৌধুরী বলেছেন, ‘অলাভজনক প্রতিষ্ঠান বোমাং সার্কেলকে লাভজনক এবং অনুন্নত জায়গাটি উন্নত করে তুলতে চাই। জুমের খাজনা বিগত দেড় শ বছরেও বাড়েনি, আগের মতোই কর আজও ছয় টাকায় রয়ে গেছে। ভূমি কর বাড়ানো সরকারের ওপর নির্ভর করে। আলাপ-আলোচনার মাধ্যমে ভূমি কর বাড়ানো দরকার। আদায় করা ভূমি কর থেকে আনুপাতিক হারে রাজা, হেডম্যান এবং কারবারীরা যত টাকা পায়, তা খুবই অপ্রতুল। এটি কম হলেও আরো দশগুণ বাড়াতে হবে। না হলে বর্তমান বাজারের আর্থিক ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হবে না। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করছি।’

বোমাং রাজা আরো বলেন, ‘সরকারের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্যাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই। স্থানীয়ভাবে উন্নয়ন কর্মকাণ্ডে মৌজা, হেডম্যান ও কারবারীদের সম্পৃক্ত করার দাবি জানাচ্ছি। যেহেতু গ্রামের প্রধান কারবারী এবং মৌজাপ্রধান হেডম্যান, তাঁরাই সমাজের শান্তিশৃঙ্খলা রক্ষা করেন।’

বোমাং রাজপরিবার জানায়, ১৮৭৫ সালে পঞ্চম বোমাং রাজা সাক হ্ন ঞোর আমল থেকে বংশপরস্পরায় ধারাবাহিকভাবে প্রতিবছর ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসব হয়ে আসছে। রাজপুণ্যাহ মেলায় বসেছে নাগরদোলা, সার্কাস, বিচিত্রানুষ্ঠানু, পুতুল নাচ, মৃত্যুকূপসহ ব্যতিক্রমী নানা আয়োজন। এ ছাড়া হরেক রকম জিনিসপত্রের দোকান এবং সারা রাতব্যাপী চলবে যাত্রা অনুষ্ঠান।

রাজপুণ্যাহ উৎসব পরিণত হয়েছে পাহাড়ি-বাঙালির মিলনমেলায়। শুধু বান্দরবান, রাঙামাটি নয় রাজপুণ্যাহ মেলা দেখতে ভিড় জমিয়েছেন দেশি-বিদেশি হাজারো পর্যটক।

সর্বাধিক পঠিত
  1. কৃষিজমি রক্ষায় রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন
  2. বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
  3. দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. খাল খনন শেষে ৬০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
  5. সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ স্বামী স্ত্রী সন্তান
  6. বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x