Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:৪৬, ০৯ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:০২, ০৯ ডিসেম্বর ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:৪৬, ০৯ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:০২, ০৯ ডিসেম্বর ২০১৫
আরও খবর
সিরিয়ালের কিরণমালা-পাখিরা শিশুদের খাতায়
প্রতিক্রিয়া: চলুন বরং কথা বলি কিরণমালা নিয়ে
স্মৃতিসৌধ নেই, লেখাপড়ার খাতায় এখন ‘কিরণমালা’

কিরণমালা দেখতে না নেওয়ায় শিশুর আত্মহত্যা!

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:৪৬, ০৯ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:০২, ০৯ ডিসেম্বর ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৯:৪৬, ০৯ ডিসেম্বর ২০১৫
আপডেট: ২০:০২, ০৯ ডিসেম্বর ২০১৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দড়ি রাজনগর গ্রামে ইমন আলী (৭) নামে এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসায় প্রচারিত ‘কিরণমালা’ সিরিয়াল দেখতে না নেওয়ায় শিশুটি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন। ইমন ওই গ্রামের বাউলশিল্পী শের আলীর ছেলে।

শের আলী সাংবাদিকদের জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে ইমন মেজো। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি পাশের বাড়ির টেলিভিশনে কিরণ মালা দেখতে যান। এরপর ইমন ও ছোট ছেলে সুমন আহমেদকে (৪) ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে তাঁদের মা বেবী আক্তারও টেলিভিশন দেখতে আসেন। এতে ইমন কিরণমালা দেখতে না পেরে অভিমান করে ঘরের ভেতর গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেয়। তা দেখে দরজার নিচের ফাঁকা দিয়ে সুমন বেরিয়ে এসে তাঁদের ডেকে নিয়ে যায়।

বাবা-মা এসে ইমনকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে মৃত্যু নিশ্চিত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়নি বলেও জানান শের আলী।

বেবী আক্তার জানান, ইমন তাঁর সঙ্গে কিরণমালা দেখতে যেতে চেয়েছিল। কিন্তু ছোট সুমন ঘরে একা থাকবে বলে ইমনকে সঙ্গে নেওয়া হয়নি। তাই অভিমান করে সে আত্মহত্যা করেছে। আর দুই বছর আগে ইমনের বড় ভাই সাইফুল ইসলাম (১০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিল বলেও জানান তিনি।

এ ব্যাপারে সিংগাইরের শান্তিনগর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, রাতেই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কিরণমালা
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শুধু তদন্ত চলমান থাকায় পদোন্নতি আটকে রাখার বিধান নেই : বেবিচক কর্মকর্তারা
  3. ‘সোহাগের নিথর দেহের ওপর উঠে কয়েকজন উল্লাস করেন’
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না : গণপূর্তমন্ত্রী
  6. অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x