পাবনায় গণতান্ত্রিক বাজেট বিষয়ে কর্মশালা
‘সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় হলো গণতান্ত্রিক বাজেট বিষয়ক কর্মশালা। রোববার স্থানীয় এক হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। কর্মশালার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন রাজশাহী বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ফয়েজ উল্লা চৌধুরী।
পাবনার সৎসঙ্গ পল্লী কল্যাণ সমিতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ শাহনেওয়াজ সালাম, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের সভানেত্রী হাছিনা আক্তার রোজী প্রমুখ।
কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সুধীজনসহ বিভিন্ন পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা