Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
১৬:৫৫, ২১ নভেম্বর ২০১৫
সাইফুল ইসলাম সজল, যশোর
১৬:৫৫, ২১ নভেম্বর ২০১৫
আপডেট: ১৬:৫৫, ২১ নভেম্বর ২০১৫
আরও খবর
ঢাকার বাতাস ‘সহনীয়’, তালিকায় কত?
ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, পূর্বাভাসে যা জানা গেল
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে
মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
গাইবান্ধায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

সিইসি ঠুটো জগন্নাথ : রব

সাইফুল ইসলাম সজল, যশোর
১৬:৫৫, ২১ নভেম্বর ২০১৫
সাইফুল ইসলাম সজল, যশোর
১৬:৫৫, ২১ নভেম্বর ২০১৫
আপডেট: ১৬:৫৫, ২১ নভেম্বর ২০১৫
আজ শনিবার দুপুরে যশোর জেলা জেএসডির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। ছবি : এনটিভি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সো কল্‌ড ঠুটো জগন্নাথ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), যশোরে চার পারসেন্ট লোক ভোট দিতে যায়নি জানুয়ারি মাসে, বললেন ৪০ পারসেন্ট ভোট দিছে। ছি! একটা নির্লজ্জ বেহায়া।’

আজ শনিবার দুপুরে যশোর জেলা জেএসডির কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আ স ম আবদুর রব। স্থানীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে কাউন্সিলে আরো বক্তৃতা দেন কেন্দ্রীয় সহসভাপতি এম এ গোফরান, ফকির শওকত, এম এ মান্নান প্রমুখ।

আ স ম আবদুর রব স্থানীয় নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধাদের প্রতীক কী, শিক্ষকদের প্রতীক কী, কৃষক, ডাক্তার, বিজ্ঞানী, বুদ্ধিজীবী, কবির প্রতীক কী? তারা কীভাবে ভোট করবে? তারা কোথায় পাবে হেলিকপ্টার?’ 

‘(প্রধানমন্ত্রী) কী বিপদ ডেকে আনছেন জানেন? আপনি একজনকে নমিনেশন দেবেন। আপনার দল থেকে বিদ্রোহী প্রার্থী হবে ১০০ জন। সারা বাংলাদেশে, গ্রামেগঞ্জে খুনোখুনি, রক্তারক্তি হবে, বাড়িঘর-দুয়ার কিছু থাকবে না, জ্বলে-পুড়ে ছাই হয়ে তছনছ হয়ে যাবে।’

জেএসডি সভাপতি বলেন, ‘এটা আমার দেশ না, আমি মুক্তিযুদ্ধ করিনি। আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের কথা বলছি, যাঁরা ক্ষমতায় ছিলেন তাদের কথা বলছি।

তাঁরা কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? তাঁরা কোথায় ট্যাংক বিমান চালিয়েছেন? যশোর ক্যান্টনমেন্ট যখন দখল করে নিচ্ছে, তখন তাঁরা কোথায় ছিলেন?’

আ স ম রব বলেন, ‘সরকার বলে, বিএনপির সময় নাকি জঙ্গির উত্থান হয়েছিল। এখন কী অবস্থা? আপনার আমলে জঙ্গির উত্থান নয়, উচ্ছ্বাস হচ্ছে। একা প্রতিরোধ করতে পারবেন না। আমরাও একাত্তর সালে একা পারতাম না। জনগণ যদি আমাদের বিপক্ষে থাকত, ভারতের মাটি থেকে হাজার বছর ধরে যুদ্ধ করেও এ দেশ স্বাধীন করতে পারতাম না। সমঝোতা করেন। মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছে, ওদের বাদ দিয়ে দেশপ্রেমিক প্রগতিশীলদের সঙ্গে সংলাপে বসেন, আলোচনা করেন। এ ছাড়া পারবেন না।’  

সর্বাধিক পঠিত
  1. সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাজা অনুষ্ঠিত
  2. সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
  3. সন্ধ্যার মধ্যে ১৬ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  4. মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
  5. ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
  6. সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ আর নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x