ছাড়া পাওয়ার পর ফের আটক যশোর বিএনপির নেতা
যশোর কারাগার থেকে ছাড়া পাওয়ার পর পরই ফের পুলিশের হাতে আটক হয়েছেন যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নূর-উন-নবী। এ সময় তাঁর ভাই রুহুল আমিন ও ছেলে বাবুকেও আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী এনটিভি অনলাইনকে বলেন, হরতাল শেষ হওয়ার পর পরই যশোর কেন্দ্রীয় কারগারারের সামনে কাঠেরপুল এলাকা থেকে বিএনপি নেতা মোহাম্মদ নূর-উন-নবীসহ তিনজনকে আটক করা হয়।
তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

সাইফুল ইসলাম সজল, যশোর