নড়াইলে ছয় কেজি গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার
নড়াইলে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী দুই ভাই। ছবি : এনটিভি
নড়াইলে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ার পৌরসভা মৎস্যপট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন অসীম জমাদ্দার (৪০) ও বিপ্লব জমাদার (৫০)। তারা কালিয়ার পৌরসভার মৎস্যপট্টি এলাকার দুলাল জমাদ্দারের ছেলে।
আজ সোমবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে দুই ভাই অসীম ও বিপ্লব (৫০) মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের নামে কালিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের তথ্য অনুযাযী ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল