Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:১২, ১৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১৯:৩২, ১৯ অক্টোবর ২০১৯
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:১২, ১৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১৯:৩২, ১৯ অক্টোবর ২০১৯
আরও খবর
সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন : পানিসম্পদমন্ত্রী 
অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি
‘শহীদ জিয়ার আত্মবিশ্বাসই ছিল স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি’

সাক্ষী দিচ্ছি, গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি : মেনন

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:১২, ১৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১৯:৩২, ১৯ অক্টোবর ২০১৯
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:১২, ১৯ অক্টোবর ২০১৯
আপডেট: ১৯:৩২, ১৯ অক্টোবর ২০১৯
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন আজ শনিবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে দলের বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ‘আমি সাক্ষী, এই নির্বাচনে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) আমিও নির্বাচিত হয়েছি। আমি সাক্ষী দিয়ে বলছি, জনগণ ভোট দিতে পারে নাই। এমনকি ইউনিয়ন পরিষদে (ইউপি) পারে নাই, উপজেলায় পারে নাই।’

আজ শনিবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়াকার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘শেখ হাসিনা, আপনি-আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি, ঘেরাও করেছি আজিজ কমিশনকে, আমরা এক কোটি ১০ লক্ষ ভুয়া ভোটারের সেই তালিকা ছিড়ে ফেলার জন্য নির্বাচন বর্জন করেছিলাম নমিনেশন সাবমিট করার পরও। আজকে কেন আমার দেশের মানুষ, আমার ইউনিয়ন পরিষদের মানুষ, আমার উপজেলার মানুষ, আমার জেলার মানুষ, আমার মানুষ জাতীয় সংসদের নির্বাচনে কেন ভোট দিতে আসবে না?’

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মেনন বলেন, ‘উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়। উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয়। উন্নয়ন মানে মতপ্রকাশের স্বাধীনতা হরণ নয়। উন্নয়ন মানে গণতন্ত্রের স্পেস কমিয়ে দেওয়া নয়।’

১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শীর্ষ এই নেতা আরো বলেন, সরকারের উন্নয়নের সাথে সাথে দেশে লুণ্ঠন, দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। একদিকে সরকার উন্নয়ন করছে, অন্যদিকে সরকারের আশপাশের লোকজন দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। এতে করে সরকারের উন্নয়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। উন্নয়নের সুফল পাচ্ছে না দেশের মানুষ।

এ সময় মেনন ক্যাসিনো পরিচালনাকারীরা অসৎ উদ্দেশ্যে দলে অনুপ্রবেশ করে জানিয়ে বলেন, ক্যাসিনো মালিকদের ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা নির্বিঘ্ন আছে। কিন্তু আজকে যারা সেই দুর্নীতি করছেন, তাদের বিচার কবে হবে? তাদের সাজা কবে হবে? তাদের সম্পদ কবে বাজেয়াপ্ত হবে? ক্যাসিনো চালকরা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপি ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে। দেশের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। এর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।
দুর্নীতির কথা উল্লেখ করে মেনন বলেন, এতিমের টাকা মেরে দেওয়ার জন্য খালেদা জিয়ার জেল হয়েছে, টাকা পাচার করার অভিযোগে ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন যারা দুর্নীতি করছে তাদের বিচার কবে করা হবে বলে প্রশ্ন রাখেন তিনি ।
কমরেড নজরুল ইসলাম নীলুর সভাপতিত্বে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কমরেড আনিছুর রহমান মল্লিক।
এ সময় আরো বক্তব্য দেন বরিশাল জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান, কমরেড শান্তি দাস, কমরেড অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, শাহজাহান তালুকদার, ফাইজুল হক বারী, কমরেড এস এম জাকির হোসেন প্রমুখ।
এর আগে বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলন কার্যক্রমের শুভ সূচানা করা হয়।
পরে জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা লাল পতাকা নিয়ে নগরে র‌্যালি বের করে। এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x