Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মাজহার বাবু
১০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৯
মাজহার বাবু
১০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৯
আরও খবর
আজ সাংবাদিক নির্মল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শেখের মৃত্যুবার্ষিকী পালিত
কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে এফডিসিতে কোরআন খতম, মিলাদ ও দোয়া

মাজহার বাবু
১০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৯
মাজহার বাবু
১০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:৪৫, ০৬ সেপ্টেম্বর ২০১৯

আজ শুক্রবার তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ২৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পী সমিতি বিএফডিসিতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। তবে যেহেতু শুক্রবার এফডিসি বন্ধ থাকে, তাই শিল্পী ও কলাকুশলীদের সমাগম কম থাকে। তাই আমরা শনিবার এসব আয়োজন করেছি। শনিবার সকাল থেকে কোরআন খতম পড়ানো হবে। বাদ জোহর এফডিসি মসজিদে মিলাদ ও বাদ আসর শিল্পী সমিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আশা করি, আগামীকাল (শুক্রবার) আমাদের প্রিয় নায়কের আত্মার শান্তি কামনায় সব শিল্পী ও কলাকুশলী অংশ নেবেন।’

১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান। তাঁর মূল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর সংসারে তিনিই বড় ছেলে।

সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন।

মাত্র চার বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। ১৯৯৩ সালে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন মৌসুমী। সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে মৌসুমী মাত্র চারটি চলচ্চিত্রে কাজ করেন। এরপর প্রয়াত অভিনেতা ও পরিচালক জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ ও শাবনূর প্রথম জুটি বাঁধেন। শাবনূরের সঙ্গে সালমান শাহ মোট ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া কয়েকটি টেলিভিশন নাটক-টেলিফিল্মে অভিনয় করেন সালমান শাহ।

সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
  2. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  3. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  4. ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  5. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
  6. ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x