Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৫৯, ২৪ আগস্ট ২০১৯
আপডেট: ২২:৪৫, ২৪ আগস্ট ২০১৯
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৫৯, ২৪ আগস্ট ২০১৯
আপডেট: ২২:৪৫, ২৪ আগস্ট ২০১৯
আরও খবর
চৌদ্দগ্রামে পুকুর ও নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নৌকাডুবিতে খালা ও ভাগনির মৃত্যু
কক্সবাজার সমুদ্রে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
ঈদে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় শ্যালক-দুলাভাই নিহত

ফরিদপুরের সড়কে পাঁচ ঘণ্টায় প্রাণ গেল ১১ জনের

সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৫৯, ২৪ আগস্ট ২০১৯
আপডেট: ২২:৪৫, ২৪ আগস্ট ২০১৯
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৫৯, ২৪ আগস্ট ২০১৯
আপডেট: ২২:৪৫, ২৪ আগস্ট ২০১৯

ফরিদপুরে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। আজ শনিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে আজ দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ধুলদী বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হন আটজন। আহত হন ২০ জন। একই সময় নগরকান্দা উপজেলার তালমা মোড়ে আর কে ট্রাভেলস পরিবহনের একটি বাসের চাপায় এক মা ও তাঁর ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে মাহেন্দ্রর পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম দুলাল জানান, সদর উপজেলার ধুলদী বাজার এলাকায় যাত্রীবাহী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে ধুলদী সেতুর রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ছয়জন নিহত হয়। এ সময় আহত হন কমপক্ষে ২০ যাত্রী। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরো দুজন। দুর্ঘটনার পরে ফরিদপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে হতাহতদের বাস থেকে বের করেন।

নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার রয়েছেন। তাঁর নাম মো. হানিফ। বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হাতিয়ারা গ্রামে। বাকি নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।     

নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার তালমা মোড়ে আর কে ট্রাভেলস পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নগরকান্দা উপজেলার রেশমা বেগম (৩২) ও তাঁর ছেলে রনিকে (১২) চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ ছাড়া এ সময় বাসটি আরেকটি মাহেন্দ্রকে চাপা দিলে মাহেন্দ্রর পাঁচ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য।

এ ছাড়া আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কোমরপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই এরশাদ মোল্যা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত এরশাদ শহরের রঘুনন্দনপুর এলাকার ওয়াজেদ মোল্যার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম জানান, আজ সন্ধ্যার দিকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলের চালক এরশাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যান।  

সর্বাধিক পঠিত
  1. বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
  2. সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
  3. ঈদে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় শ্যালক-দুলাভাই নিহত
  4. শুনানি শেষে সোহেল বললেন, ‘রামিসা হত্যায় ডলারও জড়িত’
  5. বেনাপোল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
  6. ঈদের দিন কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x